ছবি আসল না এআই—বুঝবেন কিভাবে

Image
ছবি: সংগৃহীত ডিজিটাল দুনিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতির ফলে আসল ছবি বা ভিডিও এবং এআই-তৈরি কনটেন্ট আলাদা করা দিন দিন কঠিন হয়ে উঠছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় কনটেন্টের স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন একটি যাচাই সুবিধা চালু করেছে গুগল, যা ব্যবহারকারীদের সহজেই বুঝতে সাহায্য করবে কোনো ছবি বা ভিডিও এআই দিয়ে তৈরি বা সম্পাদিত কি না। এই সুবিধা ব্যবহার করে এখন জেমিনি অ্যাপের মাধ্যমে সরাসরি ছবি বা ভিডিও আপলোড করে যাচাই করা যাবে। গুগলের বিশেষ ওয়াটারমার্কিং প্রযুক্তি সিনথআইডি এ ক্ষেত্রে মূল ভূমিকা রাখছে। এই প্রযুক্তি এআই-তৈরি কনটেন্টের ভেতরে অদৃশ্য ডিজিটাল চিহ্ন যুক্ত করে, যা সাধারণ চোখে দেখা যায় না কিন্তু বিশেষ স্ক্যানিংয়ের মাধ্যমে শনাক্ত করা সম্ভব। যাচাই প্রক্রিয়াটি সহজ। ব্যবহারকারী প্রথমে জেমিনি অ্যাপের সর্বশেষ সংস্করণ খুলে কাঙ্ক্ষিত ছবি বা ভিডিও আপলোড করবেন। ভিডিও ফাইলের ক্ষেত্রে সর্বোচ্চ ১০০ এমবি সাইজ ও ৯০ সেকেন্ড দৈর্ঘ্য সমর্থিত। এরপর শুধু প্রশ্ন করতে হবে— কনটেন্টটি এআই দিয়ে তৈরি কি না। জেমিনি তখন ফাইল স্ক্যান করে জানাবে এতে সিনথআইডি ওয়াটারমার্ক রয়েছে কি না। ভিডিও হলে অডিও...

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ: জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ!!!

 

ছবি: সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ অথবা তার দু-এক দিন আগে শুরু হতে যাচ্ছে। নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দেওয়া তথ্যমতে, এই অধিবেশনেই নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। সংসদীয় রীতি অনুযায়ী, প্রথম অধিবেশনে বিগত অন্তর্বর্তী সরকারের সময় জারি করা বিভিন্ন অধ্যাদেশসমূহ পেশ করা হবে এবং শোকপ্রস্তাব উত্থাপন করা হবে।

​সংবিধানের নিয়ম অনুযায়ী, নির্বাচনের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে অধিবেশন ডাকার বাধ্যবাধকতা থাকায় আগামী ১৪ মার্চের মধ্যেই এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হচ্ছে। ইতিমধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং বিএনপি সরকার রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা শুরু করেছে। অন্যদিকে, সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পেয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে থাকছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

​স্পিকার ও সংসদ উপনেতার মতো গুরুত্বপূর্ণ পদগুলো এই প্রথম অধিবেশনেই চূড়ান্ত করা হবে, যার মাধ্যমেই পূর্ণাঙ্গভাবে সংসদীয় কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

Comments

Popular posts from this blog

এপস্টাইন ফাইলে পাওয়া গেলো যেইসব প্রভাবশালী বেক্তির নাম

মোংলা বন্দরের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে সরকারের মহাপরিকল্পনা

সতর্কবার্তা: আজ ২ ঘণ্টা বন্ধ থাকতে পারে মোবাইল নেটওয়ার্ক, জেনে নিন কারণ!!