ছবি আসল না এআই—বুঝবেন কিভাবে
![]() |
| ছবি: সংগৃহীত |
দেশের বর্তমান প্রেক্ষাপটে ধর্মীয় ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখাকে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে মন্ত্রিসভার ‘ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ’ বিষয়ক এক বিশেষ সভায় সভাপতিত্বকালে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। সভায় প্রধানমন্ত্রী দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অটুট রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সামাজিক বৈষম্য বিলোপ করে একটি অন্তর্ভুক্তিমূলক ও সাম্যভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী উপস্থিত মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। রাষ্ট্রীয় কাঠামোর প্রতিটি স্তরে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে তিনি সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। এই গুরুত্বপূর্ণ সভায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসনিক কর্মকাণ্ডে গতিশীলতা বৃদ্ধি এবং জনসেবা ত্বরান্বিত করতে ছুটির দিনেও দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর থেকে জনস্বার্থকে প্রাধান্য দিয়ে তিনি নিরলসভাবে কাজ করে চলেছেন। এর আগে দায়িত্ব পালনের প্রথম দুই দিন—১৮ ও ১৯ ফেব্রুয়ারি তিনি সচিবালয়ে উপস্থিত থেকে নিয়মিত অফিস করেন।
Comments
Post a Comment